মিরপুর অফিস : মিরপুরে পৌর জাসদের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা জাসদের কার্যালয়ে হাজী আব্দুল হান্নানের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী। উপজেলা জাসদের দপ্তর সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দীন আহমেদ, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন,পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল গনি সান্টু, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা জাসদের সদস্য ডাঃ মাসুদুর রহমান, জাসদ নেতা আলি হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, আগামী শনিবার সকাল ১০টার সময় অডিটরিয়াম হলরুমে পৌর জাসদের সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় জাসদের সাধারন সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন। তিনি সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার আহব্বান জানান।
















