কালাইয়ে বঙ্গবন্ধু এর ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস- ২০১৭ উদযাপন

0
184

রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ নানা কর্মসূচীর মধ্যদিয়ে জয়পুরহাটের কালাইয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭।উপজেলা প্রশাসন এর আয়োজনে শুক্রবার সকাল ৯ টায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিশু ও কিশোরদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভা যাত্রা বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। বঙ্গবন্ধুর ৯৮ তম জন্ম দিবস ও শিশু দিবস প্রসঙ্গে গুরত্বপূর্ন আলোচনা, উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তযোদ্ধা কমান্ডার- রেজাউল ইসলাম, ডিগ্রি কলেজের অধ্যক্ষ-ধজেন্দ্র দাস,মহিলা কলেজের অধ্যক্ষ-নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ- আমিনুল ইসলাম,কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান চৌধুরী। বক্তব্য শেষে সু-সজ্জিত স্কাউট গার্লস গাইড ও রোভাসর্, কালাই বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা ডিগ্রি কলেজ এর স্কাউট দল ডিস-প্লে প্রদর্শণ করে। বি আর ডি বি হল রুমে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে দুটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এর উপর বক্তৃতা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান -মিনফুজুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মওদুদ আহম্মেদ,উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর-আঃ সামাদ, উপজেলা শিক্ষা অফিসার- যতন কুমার দেবনাথ,যুব উন্নয়ন অফিসার-এ.কে .এম রওশন আলম ,একটি বাড়ী একটি খামার সমন্বয় অফিসার-মিনহাজুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার- মাহফুজ আলম,মৎস্য অফিসার তাজমিনুল ইসলাম, নির্বাচন অফিসার-জাহাঙ্গীর আলম ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-লায়লা জাহান নাসরিন, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান-আলী আকবর আলী। উপজেলা মহিলা আওয়ামীলীগ আহব্বায়ক ও জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান রতœা রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগ মহিলা বিষয়ক সম্পাদক-মেরী আক্তার সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বাদ-জুম-আ বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং মন্দির,গীর্জা ও প্যাগোডায় দোয়া প্রার্থনার আয়োজন করে।

LEAVE A REPLY