২৪ মার্চ কুষ্টিয়া-হরিপুর সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে

0
2837

নুরুন্নবী বাবু : গড়াই নদীর উপর নির্মিত কুষ্টিয়া জেলা শহর সংযোগ হরিপুর সেতু আগামী ২৪ শে মার্চ যানবাহন ও জন সাধারনের জন্য খুলে দেওয়া হবে। সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় দায়িত্ব প্রাপ্ত মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সেতুটি শুভ উদ্ভোধন করবেন। জানা গেছে, সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত কুষ্টিয়া জেলা শহরে গড়াই নদীর উপরে ৮৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৫০৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্র¯’ এবং পাইয়ার পিলার ১১টি এবং ৪৮টি গার্ডার রয়েছে। উল্লেখ্য সেতুটির দুই পাশে ডয়াডাক ১০০ মিটার যা কুষ্টিয়া শহর থেকে হরিপুর মুল সেতুর ব্যয় ৫ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা। সেতুটির উত্তরে ৫৭০ মিটার এপ্রোচ রোড নির্মানে ব্যয় হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকা। কুষ্টিয়া শহর থেকে মুল সেতু ৩৮ মিটার, রিটারিং ওয়াল যার প্র¯’ সাড়ে ৫ মিটার, উত্তরে হরিপুর শহর ১৮৬ মিটার এপ্রোচ রোড, মুল সেতু যার দৈর্ঘ্য ৫০৫ মিটার এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৭১ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকা। কুষ্টিয়া হরিপুর সেতুটির নির্মান কাজে রয়েছে ঠিকাদার মীর নাসির উদ্দিন । কুষ্টিয়া শহর সংযোগ সেতুটি বাস্তবায়ন করছেন ¯’নীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এল,জি,ই,ডি) কুষ্টিয়া। আগামী ২৪ শে মার্চ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ¯’স্থানীয় সরকার,পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রনালয়ে দায়ীত্ব প্রাপ্ত মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জনসাধারনের ও যানবাহনের জন্য কুষ্টিয়া হরিপুর সেতুটি উন্মুক্ত করবেন । সেতুটির নামকরণ করা হয়েছে শেখ রাসেল সেতু।

LEAVE A REPLY