পাঁচবিবি এন,বি অটোরাইস মিলের টাকা চুরি,সিসি ক্যামেরার সহায়তায় চোর সনাক্ত

0
393

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ আজ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবির গোপালপুরে এন,বি অটোরাইস মিলের ক্যাশ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। ক্যাশিয়ার হোসনে মোবারক প্রতিদিনের ন্যায় ক্যাশে চাবি দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। সকালে গিয়ে দেখেন ক্যাশ উন্মূক্ত। উক্ত প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করা হয়। রাধাবাড়ি গ্রামের খাইরুলের ছেলে আলামিন(১৬) উক্ত অটোরাইস মিলের মিলিংয়ের হেলপারের চাকুরি করার সুবাদে সকাল ৭ ঘটিকায় অফিস রুমে প্রবেশ করে ক্যাশ থেকে প্রায় ২৫ হাজার চুরি করেন। এই নিউজ লেখা পর্যন্ত তাকে ধরার অভিযান চলছিল।

LEAVE A REPLY