পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর পাংশায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্তৃক পালিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্ত্বর, পাংশায় দিবসটির সূচনা করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি, ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টা ৩০ মিনিটে পাংশা শাহজুঁই (রহ:) মাজারে উপস্থিতি এবং মাজার জিয়ারত শেষে স্বাধীনতা মিছিল সহ পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি, সকাল ৮টা ৩০মিনিটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন স্থান পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, সকাল ৯টায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, সকাল ১১টায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, স্থান পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি, সাড়ে ১১টায় আলোচনা সভা বিষয় : মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা। পরে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত। সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, স্থান : পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ। বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ একাদশ বনাম পাংশা পৌরসভা ও বণিক সমিতি একাদশ, স্থান : পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, সকল মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, স্থান : উপজেলা শিল্পকলা একাডেমী। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, এস,পি (সার্কেল) মোঃ বজলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, পাংশা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খান মোঃ আব্দুল হাই, পাংশা থানা অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন প্রমুখ।

















