পাঁচবিবিতে স্ত্রীর মামলায় সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলম জেল হাজতে

0
799

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীকে নির্যাতন করায় সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমকে গতকাল বুধবার দিবাগত রাতে গ্রেফতার করে থানা পুলিশ। ওসি তদন্ত কিরণ কুমার রায় বলেন,আজ বৃহস্পতিবার সকালে রাশেদুল আলমের স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে পাচবিবি থানায় নারী নির্যাতন মামলা করলে তাকে জেল হাজতে পাঠানো হয়। অনুসন্ধানে জানা গেছে,দিনাজপুরের হাকিমপুরে চাকরির সুবাদে জনৈক শিক্ষিকার সাথে রাশেদুলের ভাব-ভালবাসা জমে ওঠে। এ ঘটনায় তাকে হাকিমপুর থেকে আকস্মিক বদলী করে পাঁচবিবিতে পাঠানো হয়। বিষয়টি নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে কলহ – বিবাদ সৃষ্টি হয়। সংসারে অশান্তি দেখা দেয়। নির্যাতনের একপর্যায়ে স্ত্রী রাজিয়া সুলতানা বাপের বাড়ি চলে যান। প্রায় ৬ মাস বাপের বাড়ি থাকলেও তার স্বামী তাকে নিতে যাননি। কয়েকদিন পূর্বে রাজিয়া নিজেই পাঁচবিবি পোস্ট অফিস পাড়ায় ভাড়া বাড়িতে তার স্বামীর কাছে চলে আসেন। গতকাল বুধবার রাত ১১ টায় রাশেদুল তার স্ত্রীকে কথা কাটাকাটির একপর্যায়ে মারধর করে। এসময় তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন জড়োহয়। পুলিশ খবর পেয়ে রাত ১২ টায় তাকে থানায় আনেন। আজ বৃহস্পতিবার সকালে স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে নারী নির্যাতন মামলা করলে স্বামী রাশেদুল আলমকে জেল হাজতে পাঠানো হয়। এই দম্পতির ঘরে দু’টি ফুটফুটে সন্তান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা ইতি পূর্বে বিষয়টি সমাধানের চেষ্টা করে বিফল হন।

LEAVE A REPLY