২৬ মাস কারাভোগের পর ভারতে ফিরে গেল মা-ছেলে

0
203

মোঃ রাজন আলী,বিশেষ সংবাদদাতাঃ হিলি অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৬ মাস কারাভোগের পর ভারতে ফিরে গেল মা ও ছেলে। আজ সোমবার বেলা ১১ টার দিকে দিনাজপুরের হিলি চেকপোষ্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। তারা হলেন, শিলিগুড়ি জেলার বাগতিনগর থানার পাইপ লাইন নিরঞ্জন নগর গ্রামের হারান চন্দ্র দাসের স্ত্রী আন্না বালা দাস (৫৫) ও তার তার ছেলে বিজয় কুমার দাস (২২)। ওসি আফতাব হোসেন জানান, ২০১৫ সালের ২৬ মার্চ তারা হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির হাতে আটক হন। আটকের পর থেকে তারা দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন।

LEAVE A REPLY