আছানুল হক: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর কলেজ আয়োজিত শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যাক্ষ ছাদিকুজ্জামান সুমনের নেত্রীতে সকাল ৯ টার সময় শোক র্যালী ও বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। র্যালী ও শ্রদ্ধা শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ নং আসনের সংসদসদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, জেলা পরিষধ সদস্য, আব্দু্ল বাকী,দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউল হক। উক্ত সময় প্রধান অতিথি দৌলতপুর কলেজের শেখ রাসেল নামে নতুন ভবনের উদ্বোধন করেন।উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদসদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, ফিরোজ আল মামুন,চেয়ারম্যান মহিউল হক।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এ্যাডভোকেট হাসানুল আসকার।বঙ্গবন্ধুর আত্তার শান্তির জন্য দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

















