রনি অাহমেদ:কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অারমান (৪২) নামে এক নব্য জিএমবির সদস্য নিহত হয়েছেন।নিহত অারমান কু্ষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামের অাছান উদ্দীনের ছেলে।এঘটনায় এস আই শরিফুল ইসলাম শরিফসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন।পুলিশের দাবি,নিহত অারমান নিষিদ্ধ জঙ্গী সংগঠন জিএমবির সদস্য ।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থাল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল ,একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলিসহ তিনটা দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খাঁন পিপিএম জানান উপজেলার পচা মাদিয়া-বোয়ালিয়া সড়কে একদল নব্য জিএমবি সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অামিসহ দৌলতপুর থানা পুলিশের একটি অভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিএমবি সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করলে। পুলিশ নিজেদের আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। পুলিশ এবং জিএমবি সদস্যদের মধ্যে প্রাই ২০/২৫ মিনিটে সটগান ও রাইফেলের মোট ৩২ রাউন্ড গুলিবিনিময় হয়।এক পর্যায়ে জিএমবি সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটে।পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালালে রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় অারমান নামে এক জিএমবি সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখে।উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র।পুলিশ নিহত জিএমবি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।ওসি অারো জানান নিহত অারমান নিষিদ্ধ জঙ্গী সংগঠন জিএমবির সদস্য, তার নামে ভেড়ামারা থানায় সন্ত্রাস দমন অাইনে মামলা রয়েছে সে ওই মামলার পলাতক অাসামী ছিল।

















