কুষ্টিয়া প্রতিবেদক: গতকাল বেলা ১১ টার দিকে কুষ্টিয়া ইবি’র কর্ন্দপদিয়া মাদ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও আজীবন সদস্য আলহাজ¦ মনির উদ্দিন আহমেদের ছেলে প্রাক্তন ছাত্র কুষ্টিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ আহমেদ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মনোহরদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আঃ হান্নান তারুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এছেম মালিথা, সম্পাদক আঃ হামিদ, ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সাবেক মেম্বর আনোয়ার হোসেন খানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান। স্কুল ড্রেস বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শাহেদ আহমেদ বলেন- তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে মানুষে সেবা করবে। আমি তোমাদের হাতে স্কুল ড্রেস তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামিতেও যেন এধারা অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
















