আছানুল হক: কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে কৃষকের ৩ টা ঘর ভষ্মিভূত হয়েছে। সমবার আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার ফিলিপনগ ইউনিয়নের বাহেরমমাদি, টলটলি পাড়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বিদুৎতিক সট সর্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে মৃত মুজাহার আলীর ছেলে,কাসেম মুল্লার বাড়িসহ তার দুই ছেলে পিন্টুও রাসেলের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করলেও তাদের ৩ টা ঘর ভষ্মিভূত হয়। আগুনে ঘরের মধ্যে আটকা পড়া ২ টা গরু দগ্ধ হয়ে মারা যাই। ৯ বোঝা পাট, ৩০ মন ধান, রসুনের বিজ ৪ মন, ছেলে পিন্টুর, এস এস সি ও এইচ এস সি সার্টিফিকেট ছোট ছেলে রাসেলের পি এস সি, সার্টিফিকেট পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থদের অন্তত ৮ লক্ষ টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে বলে প্রাথমিকভাবে এলাকাবাসী জানিয়েছে।আগুনের খবর পেয়ে ফিলিপনগর ইউপি মেম্বার উজ্জল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন। হোসেনাবাদ ক্যাম্পের ইনর্চাজ এ এস আই কামরুল হাচান, ঘটনা স্থানে উপস্থিত হয়ে তাদের খোজঁ খবর নেন , এবং তিনি সাংবাদিকদের জানান পরিবার গুলি বর্তমানে খোলা আকাশের নীচে রয়েছে, সব হারানো কৃষকের বুক ফাঁটা আত্বনাদে এলাকার অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

















