কবিতা: হায়রে ঐতিহ্য
রচনা: তাহেরা মোন্নাফ
কেও পান্তা খায় অভাবে
কেও পান্তা খায় আনন্দে
এ কেমন ধারা এলো
বৈশাখী আনন্দ কই গেলো?
ঢাকে ঢোলে সাজ বাতাশা
খেতে তখন করতাম আশা
কখন বাবা আসবেন বাড়ি
নিয়ে সাথে লাল ফিতা চুড়ি।
এখন যেন কেমন কেমন
আন্তরিকতা নেই তেমন
ইলিশ মাছ সোনার হরীণ
গরিবের আশা ক্ষীণ।
ব্যবসায়ীর পোয়া বারো
তাই দাম বাড়াও আরো
হালখাতা হয় কদাচিৎ
গায়না কেও আগের গীত।
নিজের ঐতিহ্য ভুলে গিয়ে
যাচ্ছি আমরা পরগাছা হয়ে
ভুলে যাচ্ছি নিজের পরিচয়
এইসব মানতে কষ্ট হয়।




















