রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অাসাদুল ইসলাম (৪৪) ও সাদ্দাম (২৮) নামে দুই মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।অাটকৃত অাসাদুল উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন অামদহ গ্রামের ওয়াজেদ অালীর ছেলে ও সাদ্দাম ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের স্বরুপের ঘোপ গ্রামের সাজিমুদ্দিনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই গৌতম কুমার মন্ডল ও এস আই শরিফুল ইসলাম শরীক সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার লক্ষীখোলা এলাকা থেকে একটি প্যাকেটে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের অাটক করে।
এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পি,পি,এম সাংবাদিকদের জানান অাসাদুল ও সাদ্দাম নামে দুই মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে।এবং তাদের নামে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা হয়েছে।

















