দৌলতপুরে বাউল আব্দুস ছাত্তারের দাফন সম্পন্ন

0
84

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ডাকপাড়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে বাউল ফকির আব্দুস ছাত্তারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ নভেম্বর সোমবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী —- রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা সোমবার বাদ আছর মহিষকুন্ডি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়, পরে জানাজা শেষে মরহুম লালন একাডেমীকে দান করা স্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। বাউল আব্দুস ছাত্তার লালন ভক্ত ছিলেন এবং কুষ্টিয়া লালন একাডেমীর দাতা সদস্য ছিলেন।

LEAVE A REPLY