খোকন, দৌলতপুর থেকেঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে অবস্থিত ফয়সল ওয়াজেদ দাখিল মাদ্রাসার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত কাল শুক্রবার সকাল ১০ টায় মাদ্রাসা চত্বরে ফয়সল ওয়াজেদ দাখিল মাদ্রাসার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির আসণ অলংকৃত করেন ৭৫ কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি-কাজী মোঃ আব্দুল বাকী সদস্য জেলা পরিষদ কুষ্টিয়া নাসির উদ্দীন মাষ্টার, মোঃ মকবুল হোসেন ১১ নং আদাবাড়ীয়া ইউ.পি চেয়ারম্যান’,দৌলতপুর কুষ্টিয়া, ডাঃ এস.এ ওয়াজেদ (এফ.আর.সি.পি) লন্ডন প্রতিষ্ঠাতা ফয়সল ওয়াজেদ দাখিল মাদ্রাসা ও ফয়সল ওয়াজেদ মেমোরিয়াল চেরিঃ ট্রাষ্ট, মিসেস হাসিনা ওয়াজেদ দাতা সদস্য-ফয়সাল ওয়াজেদ দাখিল মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাঃ ইলিয়াস হোসেনমাষ্টার, সভাপতি-ফয়সল ওয়াজেদ দাখিল মাদ্রাসা। ফিতা কেটে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী এবং তিনি মাদ্রাসা এম.পি.ও করন সহ সার্বিক ভাবে সহযোগীতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। মাদ্রাসার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, সকল ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য জনসাধারন।

















