দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির পোয়ালবাড়িয়া মাঠের চাষীরা মথুরাপুর বাজারে তুহিন টের্ডাস বিষের দোকান থেকে ঘাস মারা বাইয়ার কোম্পানির কাইন্সিল বিষ কিনে পিয়াজের ক্ষেতে ঘাস মারতে গিয়ে চাষীদের সমস্ত পিয়াজ পুড়ে নষ্ট হয়ে গেছে। পিঁয়াজ চাষী রহিদুল ,আব্দুল আলিম, পিয়াস, জয়নুদ্দীন, মোকলেচ, সামরুল, আমিরুল, মনিরুল, হিসাব, রানা, রফিকুল, বুলবুল, আনিচুর, সমন, সবুজ, স্বপন, সহ ২০ জনের পিয়াজ নষ্ঠ হয়েছে বলে জানান, তাদের ক্ষতি পূরণ সহ ধোঁকাবাজ কোম্পানির শাস্তি দাবী করেছে চাষীরা, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

















