কুমারখালী প্রতিনিধি : কেক কেটে কুষ্টিয়ার কুমারখালী তে ব্যাংক অব এশিয়ার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোহাঃ মুছাব্বেরুল ইসলাম,কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সেলিম আহমেদ সহ ব্যাংক অব এশিয়ার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

















