মিজানুর রহমান নয়ন,কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধিঃ জাতীয় তথ্য প্রযুক্তি দিবস -২০১৭ উপলক্ষ্যে কুষ্টিয়া কুমারখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার সকালে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় ও কুমারখালী উপজেলা প্রশাসন আয়োজনে এই র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মোহাঃ মুছাব্বেরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সেলিম আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বৃন্দ,সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।

















