কুষ্টিয়া প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কুমারগাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত মোহাম্মদ শেখ এর পুত্র কুখ্যাত হেরোইন ব্যবসায়ী মো:তাছের(৩৮)কে তার বসতবাড়ি থেকে ১৫(পনের)গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রপ্তার করে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং-১৭,তারিখ:১৪/১২/১৭ ইং।

















