দৌলতপুরে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
73

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৮ নং ময়রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় গরীবের মাঝে মানব কল্যাণ সংগঠনের পক্ষথেকে ৩০০ খানা কম্বল বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০ টায় ৮ নং ময়রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ সংগঠনটি ২০১২ ইং সালে প্রতিষ্ঠিত হয়, ময়রামপুর, প্রাগপুর ও বিলগাতুয়া-র কিছু শিক্ষিত ব্যাক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই মানব কল্যাণ সংগঠন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বিছার উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক- সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন- মোঃ মাহাতাব উদ্দীন সরকার, সাবেক ট্রেজারার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। বিশেষ অতিথি ছিলেন-আ.ফ.ম আসাদুল আমীণ, প্রধান শিক্ষক- ডি.জি.টি মাধ্যমিক বিদ্যালয়। মোঃ আঃ বারী, সাকেব উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক- আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়। মোঃ হযরত আলী, সহঃ প্রধান শিক্ষক- দৌলতখালি মাধ্যমিক বিদ্যালয়। উম্মে আক্তার সেলিনা, প্রধান শিক্ষক-৮ নং ময়রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এছাড়াও মানব কল্যাণ সংগঠনের সভাপতি – এস. এম ওয়াজেদ আলী, প্রভাষক গনিত বিভাগ- ডঃ ফজলুল হক গার্লস কলেজ। সহ-সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, সহকারী শিক্ষক জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয়। সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। আঃ ওহাব বাবু, সহঃ প্রধান শিক্ষক-প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়। মোঃ মতিয়ার রহমান, সহঃ শিক্ষক বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয় ও মোছাঃ নাজমুন্নাহার, সহ শিক্ষক- আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার গরিব ও অসহায় মানুষ ও গণ্যমান্য এলাকাবাসী।

LEAVE A REPLY