দৌলতপুরে ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

0
243

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে উপজেলার ফিলিপনগর এলাকার ভেগল পরামানিকের ছেলে লিখন পরামানিককে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানান, সোমবার সকাল আনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ শাহ দারা খানের নেতৃত্বে এস আই সাইফুল ইসলাম ও এস আই খোশরু, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালালে উপজেলার থানার মোড় এলাকাতে পুলিশের উপস্থিতি টের পেয় ইজিবাইক থেকে দৌড়ে পালায় লিখন। সে সময় পুলিশ তাকে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।  এব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ্ দারা খাঁন পি.পি.এম জানান, ৫০ বোতল ফেন্সিডিল সহ লিখন নামে এক জনকে আটক করা হয়েছে, তার নামে থানায় একটি মাদকের মামলা হয়েছে। যাহার নং ২০।

LEAVE A REPLY