নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া জেলার সর্বাধিক প্রকাশিত দৈনিক সময়ের কাগজের সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া পুনাক ফুর্ডপার্কের হল রুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষা সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম। প্রধান আলোচক দৈনিক সময়ের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৈনিক সময়ের কাগজের সহকারী সম্পাদক আনিসুর রহমান বিকাশ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১১ বছর হাটি হাটি পায়ে দৈনিক সময়ের কাগজ ১২ বছরে পদার্পণ করছে। এই পত্রিকার অগ্রযাত্রা শুভ হোক। সম্পাদকের দীর্ঘ অভিজ্ঞতা ও বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে নিজস্ব নীতির ওপর নিষ্ঠাবান হয়ে কুষ্টিয়া সহ অত্র অঞ্চলের পথের দিশারী সংবাদপত্র হিসাবে পাঠকের মন জয় করেছে। তাই পত্রিকাটির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বক্তব্য রাখেন সহকারী সম্পাদক শফিউর রহমান হেলাল, জাকের আলী শুভ, সোহেল টানু, আবু মুসা সাঈদ, একে সিদ্দিকী বাবু, আরিফুর ইসলাম বাবু, দৌলতপুর সীমান্ত স্টাফ রিপোর্টার মাঞ্জেরুল ইসলাম খোকন ও রনি আহমেদ, রাজ্জাক মাহমুদ রাজ সহ। উপস্থিত ছিলেন, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক ও প্রকাশক এম এ জিহাদ, সাংবাদিক এস এম জামাল, সত্য খবরের স্টাফ রিপোর্টার সাহারিয়া ইমন রুবেল, মোহনা টিভির জেলা প্রতিনিধি এস এম আকরাম, সাংবাদিক অর্পণ মাহমুদ সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পান্টি আঞ্চলিক প্রধান স্টাফ রিপোর্টার শাহীন বিশ্বাস, সিনিয়ার স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন বাবু, সম্পাদক মণ্ডলীর সদস্য ওল্টু খান, কুমারখালী আঞ্চলিক প্রতিনিধি এস এম রুবেল হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ সানী, ইবি আঞ্চলিক প্রতিনিধি মুন্না সরকার ও বাদশা আলমগীর, দৌলতপুর সীমান্ত প্রতিনিধি গিয়াস উদ্দিন আহমেদ, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান এল বি লিটন, এম এ সামাদ মৃধা, সালাউদ্দিন রনজু, হারুন-অর-রশিদ হারুন, শিপলু, সিনিয়ার কম্পিউটার আনিসুর রহমান আনিস, স্টাফ রিপোর্টার সৌরভ সাহা, সাব্বির হোসেন, সার্কুলেশন ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। দোয়া ও আলোচনা শেষে দৈনিক সময়ের কাগজ পরিবারের সকল সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


















