দৌলতপুরে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

0
109

আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন চ্ত্বরে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বার বুধবার বিকেল সাড়ে তিনটার সময় রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৫,কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন মাষ্টার, আব্দুলাহ হেল বাকি, প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হালসানা। উপস্থিত ছিলেন এমপি পুত্র ইমরান চৌধুরী কলিন্স, এ্যাডঃ নজরুল ইসলাম, আদাবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের আহ্বায়ক চঞ্চল, যুগ্ম-আহ্বায়ক মাঝহারুল ইসলাম, আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন), মনিরুল ইসলাম, মাইনুল ইসলাম, সদস্য টাইগার আহম্মেদ সহ ছাত্রলীগ,যুবলীগ,কৃষক লীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বর্তমান এমপি রেজাউল হকের রাস্তা, কালভাট,স্কুল-কলেজসহ বিভিন্ন উন্নয়নের প্রসংসা করেন এবং উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় এমপি রেজাউল হক চৌধুরী আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতাতে আনার আহ্বান জানান এবং নিজের করা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চারণা করেন সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক রকিবুল করিম রিংকু ও রবিউল মাষ্টার।

LEAVE A REPLY