কবিতা: অসমাপ্ত ভালবাসা – রচনা: মিজানুর রহমান নয়ন

0
113
কবিতা: অসমাপ্ত ভালবাসা 
রচনা: মিজানুর রহমান নয়ন
একটি পরিপক্ব মেয়ের প্রেমের গল্প শুনে নিজেই ব্যথিত হয়েছি।
আজন্ম পছন্দের সু-প্রিয় মানুষকে “ভালবাসি”
না বলতে পেরেই কেঁদেছি !
চোখের চাহনিতে না বলার আকতি-মিনতির ছবি, কতটা যে নিদারুণ।
তা শুধু ভালবেসে ভালবাসা না পওয়ার মানুষ বলেই বুঝেছে।
শৈশবে ভালবাসা বুঝিনী
কৈশরে নিজের অজান্তে ঝড়ো হওয়ার মত এসেছে,
তখনও বুঝতে পারিনী!
এখন যৌবন ফুড়িয়ে যাবার পথে-
ভালবাসি জেনেও বলতে পারিনী!
কত ফাগুন এলো গেলো এলোমেলো,
বর্ষায় ভিজেছি অগুনিত,
গোধুলীও ফুড়িয়ে যাবার পথে,
আজও কি অসমাপ্ত ভালবাসার গ্লানি বয়ে যাবো?
আর কি আগুন ঝড়া ফাগুন আসবে না!
সযত্নে জমানো আমার ভালবাসা,
সে কি আর জানবে না?

LEAVE A REPLY