অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও দৌলতপুর কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত

0
36

আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন): কুষ্টিয়ার দৌলতপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর কলেজ মনোনীত। এছাড়াও শ্রেষ্ঠ রোভার দল দৌলতপুর কলেজ, শ্রেষ্ঠ রোভার শিক্ষক দৌলতপুর কলেজের ক্রিয়া শিক্ষক আবুল হোসেন ও শ্রেষ্ঠ রোভার  দৌলতপুর কলেজের ছাত্র সাধন রেজা মনোনিত হয়েছেন। গত রবিবার বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। উল্লেক্ষ ছাদিকুজ্জামান খান দৌলতপুর কলেজের দায়িত্ব নেয়ার পর থেকে কলেজের চিত্র পাল্টে যাই। তিনি দায়িত্ব নিয়েই শিক্ষকদের ডিজিটাল হাজিরা, কলেজে সিসি ক্যামেরা স্থাপন, ইন্টারকম টেলিফোন সিস্টেম, কলেজের রাস্তা পাকা করন, নতুন ভবন নির্মাণ, পুরাতন ভবন মেরামত করে নতুন কালার করন, দৃষ্টিনন্দন ফুলের বাগান তৈরি, অনার্স ও মাস্টার্সের নতুন বিষয়ের অনুমোদন, অনার্সের ছাত্রদের সুবিধার্থে কুষ্টিয়া থেকে দৌলতপুরে পরিক্ষা কেন্দ্র আনা,এইচএসসি ছাত্র-ছাত্রীদের কলেজ ড্রেস বাধ্যতামূলক করন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তিনি করেন। সাধারন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসির সাথে কথা বলে জানা জায় দৌলতপুর কলেজের বর্তমান অধ্যক্ষ দায়িত্বে নিয়েই উন্নয়ন কাজে নেমে পড়েন এবং পিছিয়ে পড়া দৌলতপুর কলেজকে সুনামধন্য কলেজে রুপান্তরিত করেন। এই ব্যাপারে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান বলেন আমি দৌলতপুর কলেজকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়তে চাই এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

LEAVE A REPLY