এস আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে ॥ দৌলতপুরে ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

0
183

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মালিথা @ শফি (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।অাটকৃত নয়ন মালিথা @ শফি ভেড়ামারা উপজেলার পূর্ব ভেড়ামারা গ্রামের মৃত মালেক মালিথার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস আই আঃরাজ্জাক সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বৈরাগীর চর বাজার পাড়ার এলাকাই জনৈক লালু (৪০) এর বসত-বাড়ির সামনে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে নয়ন মালিথা @ শফির শরীর তল্লাসী করে ১০ পিচ ইয়াবাসহ তাকে অাটক করে।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পি,পি,এম সাংবাদিকদের জানান ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মালিথা নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে।এবং তার নামে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা হয়েছে মামলা নাম্বার ২২।

LEAVE A REPLY