দৌলতপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
506
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে ২ কেজি গাঁজাসহ ওয়াজেল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটককৃত ওয়াজেল কায়ামারী গ্রামের  মৃত মোজাহার মহলদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ফারাকপুর গ্রামস্থ ফারাকপুর টু ছাতারী পাড়া গামী জনৈক পলাশ এর পুকুরের সামনে পৌঁছালে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টাকালে ওয়াজেল এর ডান হাতে থাকা সাদা বাজার করা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে এবং পলাতক আসামী দৌলতপুর থানাধীন জামালপুর গ্রামের মৃত আলীর ছেলে মিল্টন (৪৩) ও দৌলতপুর থানাধীন পোয়ালবাড়ী গ্রামের পাচুর ছেলে আকালে (৪৩)।
এ বিষয়ে মুঠোফোনে এস আই সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ধৃত আসামী পলাতক আসামীদের সহযোগীতাই বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ্ দারা খাঁন পি.পি.এম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াজেলকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। ওয়াজেলের নামে মাদকদ্রব্য আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলে ৭ (ক)/২৫ ধারায় মামলা হয়। যাহার নং ২৪ তাং ১৫/০৩/১৮।

LEAVE A REPLY