দৌলতপুরে তাঁতীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

0
128

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১৯শে মার্চ বাংলাদেশ তাতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে তাঁতীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দৌলতপুর থানার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুরা মিস্ত্রিপাড়া এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন তাঁতীলীগ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক আসাদুর রহমান মিটুল।

আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তাঁতীলীগ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব হাজী হারুন আর রশীদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর তাতীলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম, দৌলতপুর থানা তাতীলীগের আহবায়ক সজীব দেওয়ান।

বক্তারা বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকতে পারে। আর বিএনপিকে ভোট দিলে দেশ পিছিয়ে যাবে এবং সন্ত্রাস ও দুর্নীতিতে ভরে যাবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে তাতীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ তাঁতীলীগ দৌলতপুর থানা শাখা এই অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম।

এসময় শহর তাতীলীগের যুগ্ম আহবায়ক সবুজ শেখ, মিরপুর উপজেলা তাতীলীগের আহবায়ক বিপুল হোসেন, দৌলতপুর উপজেলা সাধারন সম্পাদক রহমান, সহসভাপতি আজিরুল ইসলাম কালু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামাল, মহিলা বিষয়ক সম্পাদক উরকা খাতুন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ তাঁতী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY