কুষ্টিয়ায় নানান আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

0
43

এসএম জামাল, কুষ্টিয়া : “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মার্যাদা ও নানা কর্মসুচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও প্রশাসন। এছাড়াও জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ববিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোমিনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুস্তাক আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, জিপি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম বক্তব্য রাখেন। পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারন সম্পাদক আতাউর রহমান আতা,যুবলীগের সসভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহমেদসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন তাতীলীগের জেলা কমিটির সদস্যসচিব হাজী হারুনার রশীদ। এছাড়াও জেলা শ্রমিকলীগ, শহর শ্রমিকলীগ ও সদর উপজেলা শ্রমিকলীগ পৃথকপৃথকভাবে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করে।

LEAVE A REPLY