খন্দকার জালাল উদ্দীন ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ প্রশিক্ষণ কর্মশালা-২০১৮ রবিবার শেষ হয়েছে । আশা এনজিও খলিসাকুন্ডি শাখার উদ্দোগে ২ দিন ব্যাপী আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ এ প্রশিক্ষণ কর্মশালা-২০১৮ শনিবার প্রথম দিন ও গতকাল রবিবারের মধ্য দিয়ে শেষ হয়। সকাল ৯টায় শুরু হওয়া আশা’র খলিসাকুন্ডি শাখায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র মিরপুর অঞ্চলের সি.আর.এম মতিয়ার রহমান । প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, সভাপতিত্ব করেন আশা খলিসাকুন্ডি শাখা ম্যানেজার মোঃ আজিবার হোসেন, উপস্থিত ছিলেন শাখা সুপার ভাইজার রাকিবুল ইসলাম । জানা গেছে, বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা আশা তাদের ক্ষুদ্র ঋণের পাশাপাশি প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণের জন্য নিজস্ব অর্থায়নে গত দুই বছর থেকে খলিসাকুন্ডি শাখার উদ্যোগে ৫২৫ জন হত দরিদ্র ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ দানের জন্য ১৫টি শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে এবং ১ জন শিক্ষা সুপার ভাইজার দ্বারা ছাত্র/ছাত্রীদের ক্লাশের পড়া শিক্ষা দিয়ে আসছে, এ ছাড়া সারাদেশে আশা সংস্থা প্রায় ৪ লাখ শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।

















