দৌলতপুরে নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
47

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্দোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক মোঃ মামুন রেজা,উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন,খন্দকার জালাল উদ্দীন, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাইদুল আনাম,সেলিম রেজা,মাহফুজুর রহমান,সাইদুর রহমান প্রমূখ। জানাগেছে সংস্থাটি ১৯৯০ সাল থেকে জেলা এবং উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ে মানবিক সাহায্য, মানব কল্যাণ, শিশু ও নারী পাচার রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, যৌতুক, বাল্য বিবাহ রোধ, নারীর আশ্রায়ন প্রভৃতি কমিটি গঠন করে সামাজিক কাজ করে আসছে। আলোচনায় স্থানীয় সাংবাদিক গণ নিজ নিজ অবন্থান থেকে সামাজিক কার্যক্রমে সংস্থাটিকে সহযোগিতা করার প্রতিশ্রুতিদেন।

LEAVE A REPLY