দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে ইট বোঝাই টলি চাঁপায় এক যুবক মারাত্বক আহত হয়েছে। ২৯ মার্চ শনিবার বেলা ২ টার দিকে এ ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শীরা জানায় ভেড়ামারা উপজেলার কাজিহাটা এলাকার জামিরুল ইসলামের ইট বোঝায় টলি বাজারের দিকে যাওয়ার পথে দৌলতপুর উপজেলার দৌলতখালি সাাঁজিপাড়া গ্রামের হাসমত (৩৫) সাইসাইকেল নিয়ে ভেড়ামারার দিকে যাওয়ার সময় টলি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলকে ধাক্কা দিলে সাইকেল আরহী হাসমত টলির চাকার নীচে তার একটি পা চলে গেলে মারাত্বক আহত হয়, তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ দিকে স্থানীয় লোকজন টলি খানা আটক করেছে।

















