খোকন,দৌলতপুর থেকে: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ডঃ ফজলুল হক গার্লস কলেজের ছাত্রী ও অভিভাবকের কাছ থেকে প্রবেশপত্র জিম্মি করে ১০০০ হাজার থেকে ১২০০ টাকা আদায়ের অভিযোগ শিক্ষার্থীদের । অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা সরজমিনে দেখতে গেলে সকাল ১০ টা থেকে ১১ টা প্রর্যন্ত কলেজে অপেক্ষা করলেও অধ্যাক্ষ নাছরিন আফরোজ ও সহকারী অধ্যাক্ষ কলেজে সাংবাদিক এসেছে শুনে উপস্থিত হন না। শিক্ষার্থীরা জানান, আমাদের পরিক্ষা ২ /০৪/২০১৮ তারিখে, আমাদের আজ ৩ দিন যাবৎ ঘুরাচ্ছে প্রবেশপত্র নেওয়ার জন্য আজ না কাল করে আজ ৩ দিন আমরা ঘুরছি। এ সময় বেশ কিছু অভিভাবক এসে উপস্থিত হয় এবং ১০ টা থেকে সকাল ১১ টা প্রর্যন্ত অধ্যাক্ষ ও সহকারী অধ্যাক্ষ কলেজে না আসলে তারা দুঃখ প্রকাশ করেন বলেন আমরা উপজেলা বিভিন্ন এলাকা থেকে এসে এভাবে প্রবেশ পত্রের জন্য যদি বসে থাকি তাহলে এর চেয়ে দুঃখ জনক আর কি হতে পারে।এ সময় ছাত্রীরা আর জানান আমাদের এই কলেজে ঠিক মত, আই সি টি, সহ বাংলা , ইংরজেী ক্লাস সারা বছর ঠিক মত হয়নি আমরা এখন কিভাবে পরিক্ষা দিব। আমাদের কোচিং করার জন্য কলেজ থেকে বাধ্যতামুলক করা হয় এবং আমরা যারা মেধাবী কোচিং করার দরকার নাই এবং বাসা অনেক দুরে তাদের কে জোর করা হয় এবং কোচিং করলেও টাকা দিতে হবে না করলেও টাকা দিতে হবে। আমরা কোচিং করিনাই তার পরেও আমাদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছে। এবং প্রবেশপত্র নেওয়ার সময় আমাদের কাছে থেকে কলেজ কর্তৃপক্ষ ১০০০ হাজার থেকে ১২০০ টাকার দাবি করছে। আমরা টাকা না দেয়ার কারনে ২ এপ্রিল পরিক্ষা হওয়া সত্তে ও আমাদের হয়রানি করা হচ্ছে পরিক্ষার মাত্র কয়েক দিন বাকী থাকলেও আমাদের পড়াশোনা বাদ দিয়ে কলেজে এসে প্রবেশপত্র নেওয়ার জন্য বসে থাকতে হচ্ছে এটা কোন ধরনের আইন। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক জানান যোর পূর্বক কোচিং করানোর কোন নিয়ম নাই এবং প্রবেশপত্র নিতে কোন টাকা লাগেনা।
Home অপরাধ ও দুর্নীতি দৌলতপুরে ডঃ ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত অর্থ আদায়ের...

















