দৌলতপুরে ১১ তম প্রতিবন্ধী দিবস পালিত

0
33

দৌলতপুর ( কুষ্টিয়া ) প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা প্রসাশনের আয়োজনে ১১ তম প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সমবার সকাল ৯:৩০ মিনিটে উপজেলা চত্বরে র‌্যালী ও ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম, মহিলা বিষায়ক সম্পাদক রুবিনা আক্তার, বীর প্রতীক এজাজুল হক খান, বিশিষ্ট সমাজ সেবিকা মেঘলা আক্তার,উপস্থিত ছিলেন দৌলতপুর আটিজম বিদ্যালেয়ের সকল ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক। সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালেয়ের প্রধান শিক্ষক কবির পান্না । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নুরজাহান,নুরুজ্জামান, রাকিবুল ইসলাম,শেরেকুল ইসলাম,মেঘলা আক্তার। বক্তারা প্রতিবন্ধী মানুষের দুঃখ কষ্টের চিত্র তুলে ধরে বক্তব্য রখেন। এ সময় দৌলতপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালেয়ের প্রধান শিক্ষক তার স্বরচিত কবিতা পাট করে শোনান। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

LEAVE A REPLY