কবিতা: পরিশ্রম, রচনা: কোহিনূর আক্তার

0
175

কবিতা: পরিশ্রম, রচনা: কোহিনূর আক্তার

আমি সারাদিন রাত পরিশ্রম করি,
তবু গাঁয়ের হাঁটে চোখে ভাসে লাল শাড়ীর জরি
তা পরিয়ে বৌ আমার হবে লাল পরী ।

সবার জন্য পরিশ্রম করি সবাই আপন জন,
আমাকে কেউ ভাববার মতো নেই কি কোন মন ?
নিজেকে নিজে প্রশ্ন করি ,
জীবন যে আমার ভাঙা তরী ।

পরিশ্রম করি কতো যুগ কতো সাল
এ পরিশ্রম শেষ হতে আর কতো কাল !
পরিশ্রম করে সংসারের হাল ধরেছি ,
সবার মুখে হাসি ফুটে,
খুব নীরবে দু ফোঁটা অশ্রুতে নিজেকে খুন করেছি ।

আমি কি সবার কাছে কঠিন দায়ে রয়েছি ?
বিন্দু বিন্দু করে নিজেকে বিলিয়ে দিয়েছি ।
তবুও কারো ভাবনায় আমি উঠেনি শিরোনামে ।
এই কি পাওয়া ?
জীবনটাই হয়ে গেছে খরের পানশে ধোঁয়া
নির্ঘুম কেটেছে কতো রাত,হয়নি একটু শোয়া।

একটি জীবনে এতোই কি পাওনা ?
কঠিন পরিশ্রম করে একটি জীবন কি যায় না ?
পরিশ্রমের সব কটা টাকায় মিটিয়েছি সবার বায়না
আমার ঘরে নিজেকে দেখবার আছে ছোট্ট ভাঙা আয়না।

আত্বীয় স্বজন বন্ধু বান্ধব সব করেছি পর
তবে কি হয়েছি এই সংসারের শ্রেষ্ঠ কোন বর ?
আমি তো আমারি মতো হয়েছি চিরকাল,
শুধু শুধু আমার জন্য প্রাণ উচ্ছল আসবে কি কোন কাল ?

LEAVE A REPLY