স্কুল শিক্ষক রফিকুল ইসলামের বাবা আর নেই

0
30
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম নয়নের বাবা আব্দুল লতিফ জোয়ার্দার আর নেই(ইন্নালিল্লাহি….রাজিউন)।
বৃহস্পতিবার রাতে শারীরিক অসুস্থতাজনিত কারনে  কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
 শুক্রবার সকাল সাড়ে ১১ টায় খোকসা উপজেলাধীন গণেশপুর কাছেমুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমের কনিষ্ঠ পুত্র মোঃ আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃঅানিচুর রহমান বাবলু,যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান,সহকারি প্রধান শিক্ষক মোঃ আবু সুফিয়ান,ধর্মীয় শিক্ষক দেলোয়ার হোসেন,সহকারি শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান,নিকটতম আত্মীয়-স্বজন সহ কয়েক শত মানুষ।

LEAVE A REPLY