বিজ্ঞানের আশীর্বাদের সব মানুষের হাতেই এখন মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহারের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। অপরাধীরা অনেক মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিয়ে থাকে। অনেকেই আছেন যারা এই ধরনের বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কাউকে হুমকি দেয়া গুরুতর অপরাধ।
মোবাইল ফোনে কল দিয়ে বিরক্ত অথবা হুমকি দিলে আমাদের করনীয়
* যদি সম্ভব হয়, তবে যে ব্যক্তি হুমকি দিচ্ছে তার কথা গুলো রেকর্ড করা (কল রেকর্ড)
* কল দিয়ে হুমকি অথবা বিরক্ত করলে প্রথমে সংশ্লিষ্ট থানায় গিয়ে ওই নম্বরটি দিয়ে জিডি করতে হবে। জিডিতে উল্লেখ করতে হবে কখন কল দিয়ে বিরক্ত অথবা হুমকি দিচ্ছে। কল দিয়ে আপনাকে কি বলছে। আপনি কি তাদের কে চেনেন? পুরো বিষয়টি জিডিতে উল্লেখ করতে হবে। যদি কল রেকর্ড থাকে তবে ডিউটি অফিসারকে সেই বিষয়টি বলতে হবে এবং জিডিতে উল্লেখ করতে হবে।
* জিডি কপিতে উল্লেখ করা তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। হুমকিদাতা অথবা যে ব্যক্তি বিরক্ত করছে তাদের সনাক্ত করতে পেরেছে কি না এই বিষয়টি খোজ নিতে হবে।
* প্রয়োজন মনে করলে জিডিতে উল্লেখ করা তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে জিডির একটি কপি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে দিয়ে তাদের ট্র্যাকিং টিমের সহায়তা নিতে পারেন। এতে হুমকিদাতাককে তারা দ্রুত খুজে বের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
* ডিবির ট্র্যাকিং টিম এবং জিডিতে উল্লেখ করা তদন্তকারী অফিসারের সাথে হুমকিদাতার নম্বর ট্র্যাকিং এর বিষয়ে যোগাযগ রাখুন।
- তথ্য সংগ্রহঃ
মোঃ রজিবুল হক
সহকারী উপ পুলিশ পরিদর্শক(এ এস আই)
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চুয়াডাঙ্গা।




















