কবিতা: জীবনের অফিসে ক্যালকুলেটর
রচনা: কোহিনূর আক্তার,
অফিসে বসে ক্যালকুলেটরের সুখে,
হিসেব হাসে ভুলের ক্লান্তি ভরা মুখে ।
জীবনের সুখ দুখ মিশে আছে ছোট্ট
ক্যালকুটরে ,,
তবুও সব হিসেবে মিলে না উদাস মনে
দুখের নিয়তি দুখের বাতাসে নড়ে ।
ঘুম ঘুম চোখে রোজ সকালে ছুটে চলা
অফিসে সবার সাথে মন বুঝে কথা বলা।
এই তো জীবনের দায়ে নিত্য খেলা ,
ছোট্ট জীবনের রূপে বহুব্রীহি দুখের মেলা।




















