কুমারখালীতে উঠান বৈঠক অনুষ্ঠিত

0
25
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ “জনগন আমার শক্তি,উন্নয়ন আমার অঙ্গীকার”এই শ্লোগান কে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম জনগনের সম্মুখে তুলে ধরার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসাতে নিয়মিত উঠান বৈঠক করছেন ৭৮,কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
নিয়মিত উঠান বৈঠকের অংশ হিসেবে বুধবার রাতে কুমারখালীর চাঁপড়া ইউনিয়নে ধর্মপাড়া গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চাঁপড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি বাবু রঞ্জন পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দর রউফ এমপি।
প্রধান অতিথি বলেন,বিএনপি সরকার ক্ষমতায় আসে লুটে পুটে খাওয়ার জন্য,তারা জনগনের সম্পদ চুরি করে নিজেদের পকেট ভরে,আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে দেশে অভূতপুর্ব উন্নয়ন সাধিত হয়।অতীতেও হয়েছে বর্তমানেও হচ্ছে।তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বার বার নৌকা মার্কায় ভোট দিতে হবে।তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী ন্যায় নিষ্ঠা ও সততা দিয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ কে একটি রোল মডেল হিসেবে সুপরিচিত লাভ করিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা গোলাম কুদ্দুস ও সাবেক সাধারন সম্পাদক শেখ আলতাফ মাহমুদ,কুমারখালী উপজেলা যুবলীগের আহবায়ক ও চাঁপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু,বাগুলাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা মোল্ললা,কুমারখালী পৌরসভা কাউন্সিলর তুহিন শেখ,।
চাঁপড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বদরুদ্দোজা খান পলাশ এর সার্বিক সহযোগীতায় এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়াদুল ইসলাস মিলন,কেরামত আলী মৃধা,আব্দুল খালেক মাস্টার,আরিফ উদ্দিন সহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসীর একাংশ।

LEAVE A REPLY