এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী: দীর্ঘ একুশ বছর পর আগামী ১৬ এপ্রিল তারিখে অনুষ্ঠিতব্য বহু কাক্ষিত সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ভেড়ামারা শাখার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ। গতকাল বৃহস্পতিবার সাতবাড়িয়া বাজারস্থ যুবলীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি সম্মেলন সফল করার জন্য সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নানা কারনে এই সম্মেলনটি বেশ গুরুত্বপূর্ণ । ভেড়ামারার কৃতি সন্তান আমাদের প্রাণ প্রিয় নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপির সদয় উপস্থিতির কারনে সম্মেলনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। সঙ্গত কারনে পৌর এলাকাসহ তৃণমূল পর্যন্ত আমাদের প্রাণ প্রিয় সংগঠন সংশ্লিষ্ট সকল নেতা কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে ঘিরে লক্ষ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুবলীগ কর্মীদের দাবি ও আশা আকাক্ষা বাস্তবায়নের জন্য তিনি সংগঠন কর্তৃক প্রদত্ত যেকোনো দায়িত্ব পালনে সদা প্রস্তুত। এসময় ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সিনিয়র সহ-সভাপতি এস.এম.আবু ওবাইদা আল মাহাদী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কমল, প্রচার সম্পাদক মোহন ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক হালিম আহাম্মেদ, মিলন আলী প্রমূখ উপস্থিত ছিলেন। এলাকার কৃতি সন্তান প্রিয় নেতা উপজেলা যুবলীগের যে কমিটি ঘোষণা করবেন নেতৃত্বের প্রতি আস্থাশীলতার নিদর্শন রেখে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার ব্যাপারে দৃঢ প্রতিজ্ঞ বলে মতামত দেন জেলা ও উপজেলা সদর সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের নতুন সেনসেশন, তারুণ্যের প্রতীক গ্রহনযোগ্য ও জনপ্রিয় নেতা আব্দুল আজিজ । এসময় ধরমপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাজেদুর রহমান সান্টু সহ ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিক নেতৃবৃন্দ সেখানে পৌছালে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।

















