এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী: ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে সমগ্র ভেড়ামারা উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে ভেড়ামারা থানায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ আর সাংবাদিক পরস্পর সহযোগি। তাই আপনারা আমাদের নানান তথ্য দিয়ে সহযোগিতা করবেন আর আমরাও আপনাদেরকে যথাসাধ্য সহযোগীতা করব। এসময় ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সিনিয়র সহ-সভাপতি এস.এম.আবু ওবাইদা আল মাহাদী, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কমল, প্রচার সম্পাদক মোহন ইসলাম, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক হালিম আহাম্মেদ, মিলন আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

















