দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে বায়ার কৃষিসেবা ক্রপ ক্লিনিকের আয়োজনের কৃষকদের নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে । শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলার খলিসাকুন্ডি কাচাঁ বাজারের সম্মুখে কৃষিসেবা ক্রপ ক্লিনিকের অফিস থেকে একটি র্যালি বের হয় র্যালিটি খলিসাকুন্ডি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খলিসাকুন্ডি হাইস্কুল ফুটবল মাঠে যেয়ে র্যালিটি শেষ হয়। খলিসাকুন্ডি হাইস্কুল ফুটবল মাঠে কৃষকদের নিয়ে ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় বায়ার ক্রপ সায়েন্সের পরিবেশক জয়নাল মল্লিক, টেরিটরি অফিসার ওয়াসিম আহমেদ ,কৃষিসেবা ক্রপ ক্লিনিকের এড্যভাইজার শাহাবুল ইসলাম, মাঠকর্মী মহিউদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্রিড়া প্রতিযোগীতা বিজয়ী কৃষকের মাঝে অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন ।

















