কবিতা: জীবনের জন্য কি জীবন দাসী ?
রচনা: কোহিনূর আক্তার,
জীবনের জন্য জীবন দাসী ,
জীবনের জন্য জীবন চাষী।
কেনো হয়না শেষ এই জীবনের চাষ
অজানা স্রোতে পেয়েছি নিলামী খাস।
তাতে বইছে গহীন নীল নদী
প্রাণটা হয়েছে ক্লান্ত,নীরবধি ।
কোন বৃক্ষের ছায়ায় শীতল এই মনটা
কোন জলে বাঁচিয়ে রাখি লতা ছাড়া গাছটা !
জীবনটা কি অনেক বড় ?
দাসত্ব হয়েছে অনেক জরো ,
জীবন কি জীবনের জন্য ?
ভাবনা কি নেই আর অন্য ?
কখন যে বাজবে বাঁশি
আকাশ বাতাস অন্ধকারে হাসবে সর্বনাশী
রাজ্য ,সিংহাসন সবই আমার শুধু আমার
ঐ মহাকালের নিয়মে কিছুই নয় তোমার ।
জীবন তো জীবন, একাই সর্বক্ষণ
দেখেছো কেউ অতলে কখন ?
তবে কেনো ভোলা মন,
ভাবো তুমি সর্বজন !!




















