এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী ॥ প্রতি বছরের ন্যায় জাকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালী জাতির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন করা হয়েছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে ১৪২৪ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন ১৪২৫ বরণ করে নিতে ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব-১৪২৫। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও বৈশাখী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে গত ১৪ই এপ্রিল শনিবার সকাল ৯টায় উপজেলা চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ। এসময় ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল ইসলাম লালু ও জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভেড়ামারা উপজেলা প্রশাসন।

















