এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী: এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেড়ামারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ। ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আজ সোমবার বিকাল ৩টায় আওয়ামী যুবলীগের ভেড়ামারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুদ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি। দীর্ঘ ২১ বছর পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। ভেড়ামারা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাধারণ নেতা-কর্মীরা যোগ্য মেধাবী, ত্যাগী ব্যক্তিদের’কে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে র্নিবাচন করবে বলে জানায়। ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের কাছে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, শিক্ষিত, মেধাবী, কর্মীদের যে সব সময় খোজ খবর রাখেন এবং বিপদে পাশে এসে দাঁড়াবেন আমরা এবার তাকেই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করব। সাধারণ সম্পাদক হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মদের প্রত্যাশা সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথের লড়াকু সৈনিক, বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আহাদুজ্জামান রানা জয়লাভ করবেন। রানা সব সময় যুবলীগের নেতা-কর্মীদের পাশে থাকেন এবং সাধারণ কর্মীদের খোজ-খবর রাখেন। মাঠ জরিপে অনেকটা এগিয়ে আছে এই যুবলীগ নেতা আহাদুজ্জামান রানা। এ বিষয়ে বর্তমান যুগ্ম-আহবায়ক আহাদুজ্জামান রানা বলেন, দীর্ঘ ২১ বছর পরে ভেড়ামারা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আমার সাধ্য মত চেষ্টা করি আমার সংগঠনের প্রাণ-প্রিয় নেতা কর্মীদের সাথে সব সময় যোগাযোগ করতে। আমার জানা মতে কোন যুবলীগের নেতা-কর্মী আমাকে তাদের পাশে পায়নি এমন কথা বলতে পারবে না। আমাদের প্রাণ পুরুষ, কুষ্টিয়ার উন্নয়নের রূপকার, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ভাইয়ের নেতৃতে সর্বসম্মতিক্রমে যাকেই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হবে আমরা সবাই তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। উপজেলা যুবলীগের নেতৃস্থানীয়রা চাচ্ছেন যে কোন মূল্যে ২১ বছর বিরতিতে গত কয়েক মাস আগে অনিবার্য কারনে স্থগিত হয়ে থাকা ১৬ এপ্রিলের সম্মেলন সফল হোক। এই অভিন্ন উদ্দেশ্যে সংগঠনের নেতৃবৃন্দ এক যোগে সবাই সেই লক্ষ্যটাকেই বড় করে দেখার কারনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির উপরই গুরু দায়িত্ব দিয়ে নিজেদের আকাংখার কথা জানান দিচ্ছেন। সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আকরাম হোসেন শামিম, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক মিয়ার প্রার্থীতা ঘোষনার কথা জানা গেছে। সাধারণ সম্পাদক পদে ভেড়ামারা উপজেলা যুবলীগের যুদ্ম আহবায়ক মোঃ আহাদুজ্জামান রানা, এম.এ.আজিজ ও মোঃ আনোয়ার হোসেন গামা’র নাম শোনা যাচ্ছে। সব মিলিয়ে সম্মেলনের মাধ্যমে উপরোক্ত যুব নেতাদের মধ্যে পদ বন্টন হলে যে কোন বিচারে ভেড়ামারা উপজেলা যুবলীগ একটি শক্তিশালী কমিটি উপহার পাবে উপজেলার সর্ব বৃহৎ এই যুব সংগঠনটি। আর প্রধান অতিথি জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপির রাজনৈতিক দুরদৃষ্টি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও চুলচেরা বিচার বিশ্লেষনই কমিটি গঠনে সব থেক বড় নিয়ামক হতে পারে মর্মে ইঙ্গিত দিয়েছেন সম্মেলন আয়োজন প্রস্তুতির সাথে জড়িত সংগঠকগণ। আর তাই মূল সংগঠনের সব থেকে প্রতিষ্ঠ কান্ডারি মাহবুব-উল-আলম হানিফ এমপির সিদ্ধান্তের দিকেই অধির আগ্রহ তার ভক্ত ও দলীয় অনুসারীদের। উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ। আওয়ামী যুবলীগের কুষ্টিয়া জেলা’র সভাপতি মোঃ রবিউল ইসলাম উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মিজানুল ইসলাম মিজু, কৃষি বিষায়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক এ্যাডঃ কায়ছার আহমেদ, যুবলীগের কুষ্টিয়া জেলা’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম স্বপন উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন, ভেড়ামারা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আকরাম হোসেন শামীম। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।
















