ভেড়ামারা প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ও পুলিশের একটি যৌথ টিম ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নজরুলের বসতঘর তল্লাশি করে ১৯০ পিস ইয়াবাসহ আসামীকে হাতেনাতে আটক করে। উক্ত এলাকার নওশের আলীর পুত্র নজরুল ইসলাম (৩৮) দীর্ঘ দিন ধরে ইয়াবার ডিলার হিসাবে মাদক চোরাকারবারি করে আসছিল বলে অভিযোগ ছিল। এ ব্যাপারে বিভাগীয় উপ-পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

অপর একটি পৃথক অভিযানে বাহাদুরপুর এলাকা থেকে আসামী আঃ রাজ্জাকের (৪১) দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবাসহ আটক করে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

















