মিজানুর রহমান নয়ন,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত নেতাকর্মীদের স্বরনে ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার যদুবয়রা সমাজসেবা অফিস চত্ত্বরে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সদস্য ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য ডাঃ মোঃ আব্দুর রশিদ,কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহমেদ,কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাইসুল ইসলাম ও সাধারন সম্পাদক রাসেল হোসেন।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ রেজা,উপ-আইন বিষয়ক সম্পাদক আবু সরাজ ও উপ-দপ্তর বিষয়ক সম্পাদক হাফিজ মাহমুদ এর সার্বিক সহযোগীতায় এসময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাকিমু তামিম অনিক,কামরুল হাসান শাওন,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন ও সাধারন সম্পাদক মাহবুব আলম লিমন,কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন,কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মাসুম মিয়া,কুমারখালী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসান আলী,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক রাশেদুর রহমান সাদ্দাম,কুমারখালী কলেজ ছাত্রলীগের নেতা তুষার ইমরান,
আওয়ামীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমি কলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক রহমত আলী।

















