ভেড়ামারা প্রতিনিধি ॥ গতকাল শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে নারী জোটের উদ্যোগে নারী প্রতিনিধি সভা উপজেলা নারী জোটের আহ্বায়ক নাসিমা আলীম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র সহধর্মিনী জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফরোজা হক রীনা প্রধান অতিথির ভাষন দেন। তিনি তার বক্তব্যে বলেন, নারীর মতামতকে গুরুত্ব না দিয়ে পুরুষ শাসিত সমাজে নারীকে মর্যাদাহীন করা হচ্ছে। চাপানো সিদ্ধান্ততেই নিজের সিদ্ধান্ত বলে ধারনা করে চলেছে আটপৌরে নারী। যে কোন সিদ্ধান্ত গ্রহনে পরিবার সমাজ ও রাষ্ট্রে নারীর মতামতকে প্রাধান্য দিলেই নারী তার পূর্ণ মর্যাদা লাভ করবে বলে আফরোজা হক রীনা আশা প্রকাশ করেন। প্রধান অতিথি আরো বলেন, নারী ও পুরুষ মিলেই সংসার ও জাতি-রাষ্ট্র। আজ রুখে দাঁড়ানোর সময় এসেছে। নারীরা আজ ঐক্যবদ্ধ। প্রতিনিধি সভায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় জাসদের অন্যতম সদস্য মোঃ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা নারী জোটের আহ্বায়ক আরতি রানী সিংহ রায়, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, শিল্প ও শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল হক ডাবলু, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, উপজলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল বিশেষ অতিথির আসন অলংকৃত করেন। সভায় জাতীয় নারী জোটের বিভিন্ন ওয়ার্ড প্রতিনধিগণ উপস্থিত ছিলেন।
ভেড়ামারায় নারী প্রতিনিধি সভায় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা
যে কোন সিদ্ধান্ত গ্রহনে নারীর মতামত ও অংশগ্রহনই নারীর মর্যাদা
















