খন্দকার জালাল উদ্দীন ঃকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ বোর্ড পাড়া জামে মসজিদের ইমাম মওলানা মোঃ মাহফুজুর রহমানকে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত “বাল্য বিবাহ বন্ধে শিশু কিশোরদের সাথে সংলাপ” অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়েছে। জানাগেছে গত বুধবার কুষ্টিয়া পৌর অডিটেরিয়ামে ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রসাশক কর্তৃক আয়োজিত “বাল্য বিবাহ বন্ধে শিশু কিশোরদের সাথে সংলাপ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাসিমা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, বক্তব্য রাখেন চীপ ইউনিসেফ মোঃ কফিল উদ্দীন, সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন। অনুষ্ঠানে বাল্য বিবাহ বন্ধে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগারিতে ইউএনও, ওসি, চেয়ারম্যান, সমাজ সেবা অফিস, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, সমাজ কর্মি সহ ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। ইমাম হিসেবে মাওলানা মোঃ মাহফুজুর রহমান (এম.এম) কে সম্মাননা প্রদান করা হয়, তিনি দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব মরহুম ইয়ার মহাম্মদের পুত্র, তিনি দেশবাসীর দোয়া প্রার্থী।

















