খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়া দৌলতপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আয়োজনে কমরেড জসিম উদ্দিনের স্মরণে শনিবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড আনিছুর রহমান মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিট ব্যুরো, স্ট্যান্ডিং কমিটির সদস্য, নূর আহমদ বকুল, কমরেড বীর মুক্তিযুদ্ধা মজিবুর রহমান, কমরেড হাফিজ সরকার, কমরেড সিরাজুল ইসলাম, কমরেড আব্দুল মাবুদ। উক্ত স্মরণ সভাতে সভাপতিত্ব কেরন কমরেড ফজলুল হক বুলবুল। স্মরণ সভায় বক্তব্য রাখেন কমরেড মজিবুর রহমান,কমরেড সিরাজুল ইসলাম,নূর আহামেদ বকুল, কমরেড আনিছুর রহমান, কমরেড ফজলুল হক বুলবুল। স্মরণ সভায় বক্তারা কমরেড জসিম উদ্দিনের স্মৃতি চারণ করেন, তারা বলেন কমরেড জসিম দলকে নিজের জীবনের চেয়ে বেশী ভাল বাসতেন। আসুন আমরা তার ফেলে যাওয়া আর্দশকে বুকে ধারণ করে বাংলাদেকে লুটেরাদের হাত থেকে বাঁচায়।

















